জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার জবানবন্দিতে উল্লেখ করেছেন যে, ২০২৪ সালের ৪ আগস্ট নতুন সরকার গঠনের প্রস্তুতি হিসেবে তিনি ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা করেছিলেন এবং তাকে নতুন সরকারপ্রধানের দায়িত্ব পালনে প্রস্তাব দেওয়া হয়েছিল।
নাহিদ ইসলাম তার জবানবন্দিতে আরও বলেন, পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী তারা ৪ আগস্ট শাহবাগে অবস্থান ও বিক্ষোভ করেন এবং একই দিনে ৬ আগস্ট 'মার্চ টু ঢাকা' কর্মসূচি ঘোষণা করেন। তবে, সেদিন কারফিউ ঘোষণা করে দেশব্যাপী ব্যাপক হত্যাযজ্ঞ চালানো হয়। তারা জানতে পারেন, ৬ আগস্টের কর্মসূচি ব্যর্থ করার উদ্দেশ্যে সরকার ব্যাপক প্রস্তুতি নিয়েছিল, যার মধ্যে মোবাইল ফোন ও ইন্টারনেট বন্ধ করে দেওয়া এবং আন্দোলনকারীদের হত্যা বা গুম করার পরিকল্পনা ছিল। এ কারণে তারা 'মার্চ টু ঢাকা' কর্মসূচি একদিন এগিয়ে ৫ আগস্ট নির্ধারণ করেন ।

একটি মন্তব্য পোস্ট করুন